সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে  ৩৫ লাখ টাকার চোরাচালানী  জব্দ, আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে একজন চোরাকারবারীকেও আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি।

বিজিবি সুত্রে জানা  যায়, গত ৭২ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, ভারতীয় রুপি ও বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। অভিযানে একজন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

বিজিবি আরও জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক, জালনোট ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়ন।

এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল ধরনের নাশকতা প্রতিরোধে বিজিবি সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।