সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কমলগঞ্জ উপজেলার পতনঊষারে নারী শিক্ষার প্রসার ও এলাকার শিক্ষা উন্নয়নের লক্ষ্যে নবপ্রতিষ্ঠিত হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৩ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর এর আনুষ্ঠানিক শুভসূচনা করেন শায়খুল হাদীস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী। এসময় ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমিন মিল্টন, শিক্ষক ফয়েজুর রহমান চৌধুরী, সমাজ সেবক জহুর আলী, পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আব্দুল হান্নান, সমাজ সেবক সুলেমান আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী আলমগীর চৌধুরী, ইমদাদ রাহাতসহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। ভিত্তিপ্রস্তরের প্রারম্ভে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।