সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

কালকিনিতে আ.লীগ নেতার নেতৃত্বে বসতবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট: আহত-৫

Oplus_131072

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে পুর্ব শত্রুতার জের ধরে বাবুল বেপারী নামে এক আ.লীগ নেতার নেতৃত্বে বসতবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। এসময় তাদের বাধা দিয়ে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় কালকিনি থানায় দুইটি মামলা করেছে ভুক্তভোগী পরিবার। আজ মঙ্গলবার বিকালে সরেজমিন ও মামলা সুত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে।ভুক্তভোগী পরিবার জানান, পৌর এলাকার চড় ঠ্যাঙ্গামারা গ্রামের ইব্রাহিম হাওলাদার ওরফে হালানের সঙ্গে পৌরসভার ২নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক বাবুল বেপারীর দীর্ঘদিন ধরে পুর্ব শত্রুতা চলে আসছিল। এর জের ধরে আ.লীগ নেতা বাবুল বেপারীর সাথে হালান হাওলাদারের বাকবিতন্ডা হয়। এক পর্যায় আ.লীগ নেতা বাবুল বেপারীর নেতৃত্বে আবুল হোসেন, শামীম বেপারী, সাদ্দাম বেপারী,আকাশ বেপারী,মামুন বেপারীও রবিউল মেলকাইসহ ২০/২২জন মিলে হালান হাওলাদারের বসতবাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে দেশী অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় তাদের বাধা দিলে হামলায় আহত হন মজিবুর হাওলাদার(৬০), ফিরোজা বেগম(৫০), মোঃ ফাহিম(১০), খুশি আক্তারসহ(২৩) ৫জন। এ ঘটনায় হালানের বোন ভুক্তভোগী খুশি আক্তার ও ফিরোজা বেগম বাদী হয়ে কালকিনি থানায় দুটি মামলা দায়ের করেন। ভুক্তভোগী হালান হাওলাদার জানান, আ.লীগ নেতা বাবুল ও তার লোকজন মিলে আমাদের বসতবাড়ি ভাংচুর চালিয়ে নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও ভাংচুর-লুটপাটের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বাবুল বেপারী জানান, আমরা লুটপাট করিনি। তারা আমাদের লোকজনের উপর হামলা করেছে। এব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন, দ্রুত ব্যবস্থা নেয়া হবে।