সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাদি হত্যায় অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী এবং আদাবর থানা যুবলীগের সদস্য হিমনকে বিদেশি পিস্তল, গুলি ও বড় পরিমাণ বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এডিসি জুয়েল রানা জানান, বুধবার সকালে হিমন রহমান শিকদার (৩২) নামে ওই যুবককে ঢাকার আদাবরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর হিমনকে নিয়ে আদাবর এলাকায় অভিযান চালানো হয়, যেখানে তার কাছ থেকে ৩ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

আদাবরের ওই আবাসিক হোটেলে হিমন আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে অপরাধ জগত নিয়ন্ত্রণ করছিলেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

জুয়েল রানা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, হাদিকে হত্যার জন্য যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল, সেটি চালক ছিলেন আলমগীর। হিমন ছিলেন আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী।

এনএনবাংলা/