সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

লাখো কণ্ঠের উচ্ছ্বাসে তারেক রহমানকে স্বাগত

 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টানা ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশে বিরাজ করছে উৎসবমুখর আবহ। একনজর দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।

ভোর থেকেই দলীয় পতাকা ও ব্যানার হাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় জড়ো হন লাখো নেতাকর্মী। সবার দৃষ্টি ছিল তারেক রহমানের আগমনের দিকে। অবশেষে দুপুর ২টা ৫ মিনিটে গণসংবর্ধনাস্থলের প্রবেশদ্বারে পৌঁছালে হাজারো নারী, শিশু, বৃদ্ধ ও যুবক তাকে অভিবাদন জানান। অনেকেই হাত তুলে সালাম জানান। উপস্থিত জনতার উচ্ছ্বাস, আনন্দ ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এর আগে সকাল ১১টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। বিমানবন্দরে দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন তিনি এবং একমুঠো মাটি হাতে তুলে নেন। এরপর লাল-সবুজ রঙের একটি বাসে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে ৩০০ ফিট এলাকায় রওনা হন।

পথে পথে অপেক্ষমান নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। একইভাবে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান উপস্থিত জনতা। কিছুক্ষণের মধ্যেই তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

এনএনবাংলা/