সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

নীলফামারী-০২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন খালেদা জিয়ার ভাগ্নে

নীলফামারী প্রতিনিধিঃ

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নীলফামারী-০২ (সদর) সংসদীয় আসন থেকে তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা নির্বাচন অফিস থেকে জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবীর সরকারের কাছ থেকে তার হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ জানান, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করা হবে। এ সময় প্রকৌশলী তুহিন নিজেই উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

উল্লেখ্য, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।