সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সারিয়াকান্দিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সারিয়াকান্দি উপজেলা শাখার ৬টি ট্রেড ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে অফিস কার্যালয়ে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোমিনুর ইসলাম সেলিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে সেক্রেটারি মাও: কাজী জহুরুল ইসলাম।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী মোঃ আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখা জেলা ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক হোসাইন আহমেদ আকাশ।

এছাড়াও বক্তব্য রাখেন দোকান কর্মচারী ইউনিয়ন সভাপতি ওয়েছকুরনী,দর্জি শ্রমিক ইউনিয়ন সভাপতি (ভারপ্রাপ্ত) আফতাব হোসেন প্রামানিক প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত করে আগামী ১০ জানুয়ারি নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয়। শেষে এক বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।