সাম্প্রতিক
বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ঢাকায় ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন ইসলামী ন্যাটোর সামরিক শক্তি কতটা, পাকিস্তান-তুরস্ক-সৌদির হাতে কী কী অস্ত্র বিয়ের গুঞ্জনে ক্ষুব্ধ পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রেকর্ড ৪ কোটি ডলারে বিক্রি বৈদ্যুতিক গাড়ি ‘লুস’, ক্রেতা কে? রোহিঙ্গারা ‘বাঙালি’, মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ এআই ক্যামেরা চালুর পরই অ্যাকশন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
Skip to content

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে খুলনায় আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি

খুলনা ব্যুরো:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে খুলনার ছাত্র জনতা।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে খুলনার বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীদের সনাক্ত ও আইনের আওতায় আনা হয়নি। যা অত্যন্ত হতাশাজনক। তারা অভিযোগ করেন, একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হওয়া ন্যায়বিচারের পরিপন্থী এবং এর মাধ্যমে অপরাধীরা উৎসাহিত হচ্ছে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নুরুজ্জামান নাবিল, সীমান্ত, মো. হুজাইফা, জাকিয়া আক্তার ও মিহিরিমা তাসনিম। তারা বলেন, শহীদ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন। তিনি একটি আদর্শের নাম। সেই আদর্শ রক্ষায় এবং শহীদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠায় ছাত্র জনতা রাজপথে নামতে বাধ্য হয়েছে।

বক্তারা প্রশাসনের প্রতি অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত খুলনাসহ সারা দেশে আন্দোলন আরও জোরদার করা হবে।