সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

১৯ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

 

দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রায় ১৯ বছর পর আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান। বিকেল পৌনে ৪টার দিকে তিনি সেখানে পৌঁছান।

তার আগমনকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র জানায়, সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতাদের কার্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিম মোতায়েন রয়েছে। অল্প সময়ের মধ্যেই সেখানে সুইপিং কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী অবস্থান করছেন।

এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে রাখা হয়।

এনএনবাংলা/এফএইচ