সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিকেল ৫টার মধ্যে কার্যালয়ে ঢুকলেই মনোনয়নপত্র গ্রহণ করা হবে: ঢাকা বিভাগীয় কমিশনার

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে ঢাকা বিভাগের কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, আজ বিকেল পাঁচটার মধ্যে যারা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করবেন, তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেলা দেড়টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সকাল থেকে প্রার্থীরা অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিকেল পাঁচটা পর্যন্ত এই কার্যক্রম চলবে। মনোনয়ন জমার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।

মনোনয়নপত্র জমার সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনো চূড়ান্ত হিসাব হয়নি। বিকেল পাঁচটার পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। পাঁচটার মধ্যে যারা কার্যালয়ের কম্পাউন্ডে প্রবেশ করবেন, তাদের মনোনয়নপত্র অবশ্যই গ্রহণ করা হবে।

মনোনয়ন জমাকে কেন্দ্র করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেক ক্ষেত্রে দুই-তিনজন প্রার্থী একসঙ্গে হলে প্রবেশ করছেন। জুনিয়র-সিনিয়রদের মধ্যে পারস্পরিক সম্মানবোধ ও সহযোগিতার দৃশ্য নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার বিষয়ে আশাবাদ তৈরি করছে।

সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, বিপুলসংখ্যক গণমাধ্যমের উপস্থিতি নির্বাচন নিয়ে তাদের গভীর আগ্রহ ও নজরদারির প্রমাণ। গণমাধ্যম সজাগ থাকলে যেকোনো অপতৎপরতা প্রতিহত করা সম্ভব হবে।

সার্বিক নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আপাতত নির্বাচন কমিশনের দৃষ্টিতে বড় কোনো ঝুঁকি নেই। প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে মানার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

ঢাকা শহরে পোস্টার ও দেয়াললিখন অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকেই ঢাকার দুই সিটি করপোরেশন নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে। কোথাও অনিয়মের খবর পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এনএনবাংলা/