সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

তীব্র শীতে ঢাকা সোনারগাঁ, সারাদিনই সূর্যের দেখা নেই

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

‎নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সারাদিনই সূর্যের দেখা মেলেনি। কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সকাল থেকে শুরু করে দিন গড়ালেও সূর্য উঠতে না দেখায় রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা।

‎উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সকাল ১১টা পর্যন্ত শিশির এমনভাবে পড়ছিল যে দূর থেকে বৃষ্টির মতো মনে হচ্ছিল। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে মানুষ ঘর থেকে বের হতে অনীহা প্রকাশ করেন। ফলে স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও পথচারীর সংখ্যা ছিল খুবই কম।

‎শীতের তীব্রতার কারণে অনেক দোকানপাট দেরিতে খুলতে দেখা গেছে। রিকশাচালক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা কাজের সংকটে পড়েছেন। কেউ কেউ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন।

‎স্থানীয়রা জানান, সারাদিন সূর্যের দেখা না পাওয়ায় ঠান্ডার অনুভূতি আরও বেড়েছে। গাছের পাতা, ঘাস ও যানবাহনের ওপর জমে থাকা শিশির প্রকৃতিতে সৃষ্টি করেছে এক ভিন্নধর্মী নীরব দৃশ্য।

‎সারাদিন সূর্যহীন এই শীতল আবহাওয়া সোনারগাঁবাসীর দৈনন্দিন জীবনযাত্রাকে যেমন ব্যাহত করেছে, তেমনি প্রকৃতিতে এনেছে এক নিস্তব্ধ শীতের সৌন্দর্য।