সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

রংপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ

রংপুর ব্যুরো:

রংপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ হয়েছে। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর কালেক্টরেট ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজার নামাজে ইমামতি করেন নজিরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ হামিদুল ইসলাম। এতে অংশ নেন, মহানগর বিএনপির অন্যতম সদস্য কাওছার জামান বাবলা, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ রাজনৈতিক ও সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ২ হাজারের বেশি নেতাকর্মী। গায়েবানা জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। ঢাকায় বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে না পারা নেতাকর্মীরা রংপুরে গায়েবানা জানাজার ব্যবস্থা করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় আপোসহীন নেত্রীর চিরবিদায়ে গভীর শোক প্রকাশ করেছে রংপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও কোরআন খতমের আয়োজন করে দলটি। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর জেলা জুড়ে শোক ব্যানার টাঙ্গানো, সড়কের গুরুত্বপূর্ণ স্থানে মাইকে কোরআন তেলাওয়াত প্রচারের ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায় বেগম খালেদা জিয়ার জানাজার আগ পর্যন্ত নগরীর ওষুধ ও খাবারের দোকান ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছিল ব্যবসায়ীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে অনেকটা সুনসান নিরবতা ছিল।