সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

‎কুড়িগ্রামে সমাজসেবা দিবস উপলক্ষ্যে “আত্ম- অনুসন্ধান সংলাপ” অনুষ্ঠিত

‎‎কুড়িগ্রাম প্রতিনিধি-তারিখঃ

‎কুড়িগ্রামে সমাজসেবামূলক কার্যক্রমে আওতাভুক্ত প্রতিবন্ধীদের সেবা ও প্রতিবন্ধকতা দুরীকরণ, সম্পৃক্ততা ও আত্ম উন্নয়নের লক্ষ্যে “আত্ম অনুসন্ধান সংলাপ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কুড়িগ্রাম জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সংলাপে সমাজসেবার আওতাধীন নারী পুরুষ শিক্ষার্থী, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবীসহ সাংবাদিকগন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

‎‎শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্ন কুড়ি হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎‎এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খুদরত ই খুদা,অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক  হাবিবুর রহমান,কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর,উম্মে কুলসুম রোজী প্রমুখ।

‎‎আলোচনায় প্রতিবন্ধি ব্যক্তিদের সমাজের বিভিন্ন সমস্যা, স্বেচ্ছাসেবার অভিজ্ঞতা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধ নিয়ে খোলামেলা মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা জানান, এই সংলাপ নিজের ভেতর ও সমাজের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে অনুপ্রাণিত করেছে।

‎‎অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম কুদরত ই খুদা বলেন,আত্মঅনুসন্ধানের মাধ্যমে নিজের শক্তি, দায়বদ্ধতা ও সামাজিক ভূমিকা অনুধাবন করা সম্ভব। এতে ব্যক্তি যেমন নৈতিকভাবে শক্তিশালী হয়, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসে। বিশেষ করে সমাজে সংস্কারের রাজনীতি নেতৃবৃন্দ সমাজসেবায় এগিয়ে আসতে আত্মবিশ্বাস, সহমর্মিতা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।