সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

রংপুর আনসার-ভিডিপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা

রংপুর ব্যুরো:

রংপুর আনসার-ভিডিপি’র উদ্যোগেবেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার দুপুরেদোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, বিএএমএস। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসানসহ রংপুর রেঞ্জ ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতমাথা জামে মসজিদের ইমাম এম. এ. হাফিজুর রহমান।দোয়া ও মাহফিলে রংপুর রেঞ্জ ও জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসারের বিভিন্ন পদবী সদস্য ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, আত্মার শান্তি এবং তাঁর পরিবারবর্গের জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।