সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

সারিয়াকান্দিতে দারুল কুর’আন মডেল মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

সারিয়াকান্দিতে দারুল কুর’আন মডেল মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকালে দারুল কুর’আন মডেল মাদ্রাসা (হাফেজিয়া ক্বওমী) আয়োজনে গালর্স স্কুল সংলগ্নে অত্র মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ (অব:) আলহাজ মাওঃ মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ মোঃ এনামুল হক চন্দনীর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জামিল মাদ্রাসা মুঈনে মুহ্তামিম আলহাজ্ব হাফেজ মাওঃ মুফতি আতাউল্লাহ নিজাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়া কলেজ সহকারী অধ্যাপক আলহাজ্ব হাফেজ মাওঃ মোঃ আজিজুর রহমান,উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিচালক এনামুল হক চন্দনী বলেন, দারুল কুর’আন মডেল মাদ্রাসা (হাফেজিয়া ক্বওমী) মাদ্রাসার মূল লক্ষ্য হলো শিশুদের কুরআন শিক্ষা, নৈতিকতা ও শৃঙ্খলার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক উন্নয়ন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দিয়ে থাকি।”