সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

শাহজাদপুর প্রেসক্লাবে সাবেক  প্রধানমন্ত্রী বেগম  খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ শাহজাদপুর প্রেসক্লাবে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ জানুয়ারি ২০২৬  বুধবার   শাহজাদপুর প্রেসক্লাবের আয়োজনে বাদ আছর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন সাতবাড়িয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম।

দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সহ-সভাপতি রাসেল সরকার,  সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লাভলুসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।