সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গঙ্গাচড়া প্রেসক্লাবের দোয়া মাহফিল

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এর আয়োজন করে গঙ্গাচড়া প্রেসক্লাব। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল উপলক্ষে আলোচনা সভা সিনিয়র সাংবাদিক ও গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল বারী স্বপনের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আলী আরিফ সরকার রিজুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম রব্বানী রঞ্জু, প্রেসক্লাবের সদস্য সুজন আহম্মেদ, মজমুল হক, আসাদুজ্জামান, মাজহারুল ইসলাম গাজী প্রমুখ। আলোচনা শেষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে খালেদা জিয়া ও শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং দেশ জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে দু-হাত তুলে দোয়া করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্যগণসহ আমন্ত্রণে সুধীজন উপস্থিত ছিলেন।