সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার

বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ ওমর আলী (২৭) নামের এক ইয়াবা

পাচারকারীকে আটক করেছে  বোরহানউদ্দিন থানা পুলিশ। ওমর চরফ্যাশন উপজেলার

পৌর এলাকার ৩ নম্বর ওয়র্ডের মৃত শাহজাহানের ছেলে।

বৃহস্পতিবার সকাল ৯ টা ৫ মিনিটের দিকে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক

মেহেদেী হাসানের  নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কুঞ্জের হাঁট

বাজারের বিসমিল্লাহ হোটেলের পিছনের অংশের কেবিন থেকে ওই ইয়াবাসহ ওমরকে

গ্রেপ্তার করে।

উপ-পরিদর্শক মেহেদেী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে  ওসি মো.

মনিরুজ্জামানের সার্বিক নির্দেশনায় ওমর আলীকে ইয়াবাসহ গ্রেফতার করা

হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই চালান বোরহানউদ্দিনে বিক্রির

জন্য অন্য কোন মাদক পাচারকারীর কাছে পাইকারি বিক্রির উদ্দেশ্যে আনা

হয়েছে।

বোরহনউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ওমরের বিরুদ্ধে থানায়

একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এ

ধরনের অভিযান অব্যাহত থাকবে।