সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় ইটভাটার মালিকের ৪লাখ টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতে জিএমবি ইটভাটার মালিক গোলাম মোস্তফার  ৪লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  সোমবার(১২ জানুয়ারী) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের নলকাটা মৌজার ৬নং ওয়ার্ডে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, ওই ওয়ার্ডে কৃষি জমির উপরিভাগের মাটি বেশ কিছুদিন ধরে জিএমবি ইটভাটার মালিক গোলাম মোস্তফা ট্রাক্টর ও এক্সকেভেটর মেশিন দিয়ে কেটে নিয়ে যাচ্ছিল। সোমবার(১২ জানুয়ারি) দুপুরে খবর পেয়ে কুড়িগ্রাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব সোবহানী পুলিশের সহযোগীতায় ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ১লাখ ৮০ হাজার কিউবিকফিট কৃষিজমির মাটি ইট ভাটার জন্য কর্তন করার অপরাধে ৭টি ট্রাক্টর ও ১টি এক্সকেভেটর জিম্মায় নিয়ে ওই ইট ভাটার সুপারভাইজার আব্দুর রহমানকে আটক করে। পরে কুড়িগ্রাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব সোবহানী ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে   ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন মোতাবেক ৪ লাখ টাকা জরিমানা আদায় করে। এসময় এক্সকেভেটর ও ট্রাক্টরসহ সুপারভাইজার আব্দুর রহমানকে ইউপি চেয়ারম্যান মোঃ আহসানুল কবির (আদিল) এর জিম্মায় ফেরত দেয়া হয় বলে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান জানিয়েছেন।