সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

র‌্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:

র‌্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে  কুড়িগ্রাম হতে অবৈধ মাদকদ্রব্য ৮ কেজি গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

র‌্যাব-১৩ জানায়, অভিযানে এক মাদক ব্যবসায়ীকে  কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। মাদক   নির্মূলে র‍্যাব -১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার সদর থানাধীন পাটেশ্বরী ইউপির উত্তর কুমরপুর সুখানদিঘীর পাড় গ্রামের মৃত মুনছুর আলীর বসতঘরে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী  আব্দুল গফুর মিয়া (৪১) নামে গ্রেফতার করে।

সে নাগেশ্বরী উপজেলার রাঙালীরবস এলাকার মৃত মুনছুর আলীর পুত্র।

এ বিষয়ে র‍্যাব -১৩ এর সিনিয়র সহকারী পরিচালক( মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিদের ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।