সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেবে বাংলাদেশ

 

সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া দ্রুততর করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান উপদেষ্টা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের অগ্রগতি, জনশক্তি রফতানি, পারস্পরিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির সুযোগ, জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং ৮-১৪ ফেব্রুয়ারি সৌদিতে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে বাংলাদেশের অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পাসপোর্ট অধিদফতর এবং সৌদি আরবের বাংলাদেশ মিশন সমন্বিতভাবে কাজ করছে। কাজ দ্রুত শেষ করার জন্য ঢাকা থেকে বিশেষ টিমও পাঠানো হয়েছে। তবে পাসপোর্ট এনরোলমেন্টে উপস্থিতির হার কিছুটা কম হওয়ায় বিষয়টি সৌদি ইন্টেরিয়র মিনিস্টারকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

রাষ্ট্রদূত ওয়ার্ল্ড ডিফেন্স শো-এ অংশগ্রহণের আমন্ত্রণপত্রও উপদেষ্টার হাতে তুলে দেন। তবে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ায় নিজে উপস্থিত হতে না পারলেও উপযুক্ত প্রতিনিধি পাঠানোর প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এনএনবাংলা/