সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শুক্রবার সারাদেশে ইনকিলাব মঞ্চের বিক্ষোভের ডাক

 

শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার পুনঃতদন্ত এবং মূল দোষীদের গ্রেপ্তারের দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা দেশের জেলা, উপজেলা, বিভাগীয় শহর ও ইউনিয়ন পর্যায়ে এই কর্মসূচি পালিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ সময় ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনীম জুমা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেছেন, পুলিশের তদন্তে মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়েছে এবং রাষ্ট্র ও পুলিশ প্রশাসন হত্যাকাণ্ডের বিচারে “চরম অসহযোগিতা” করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সাগর-রুনির মামলার মতো এই মামলাকে বছরের পর বছর ঝুলে থাকতে দেওয়া হবে না। যদি দ্রুত সুষ্ঠু বিচার না হয়, পরবর্তীতে কঠোর কর্মসূচি, যেমন সড়ক অবরোধ, মন্ত্রণালয় ঘেরাও, সংসদ ভবন ঘেরাও করা হবে।”

তিনি দেশের সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণকে এই দাবিতে একাত্মতা প্রকাশ করতে এবং রাজপথে নামার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পুলিশের চার্জশিটে ২১ জনের ৫টি হত্যার টিমের কোনো উল্লেখ নেই। মূল পরিকল্পনাকারীদের বাদ দিয়ে শুধুমাত্র কয়েকজন শ্যুটারকে আসামি করা হয়েছে, যা হাস্যকর। চার্জশিটে বলা হয়েছে, ওসমান হাদি আওয়ামী লীগের বিপক্ষে কথা বলায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করা হয়েছে। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যা চার্জশিটে এড়িয়ে যাওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, “যদি রাষ্ট্র মনে করে দেশের গোয়েন্দা সংস্থা দিয়ে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়, তবে আন্তর্জাতিক সংস্থা যেমন এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের সহায়তা নেওয়া হোক। কিন্তু বিচার নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না।”

এনএনবাংলা/