সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নড়াইলে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ

 

নড়াইল প্রতিনিধি:

কৃষি পুনর্বাসন প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় আখের গুড় উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের উৎসাহিত করতে নড়াইলে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে নড়াইল উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচির আওতায় মোট ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হয়। প্রত্যেক কৃষককে ৬৩০ কেজি আখের বীজ, ২২ কেজি টিএসপি সার, ১৮ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া সেচ ব্যবস্থাপনার জন্য প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে ১ হাজার ৪৪০ টাকা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ ধরনের প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়বে এবং স্থানীয়ভাবে আখের গুড় উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি কৃষকদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএনবাংলা/