সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সখীপু‌রে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন

 

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:

টাঙ্গাইলের সখীপু‌রে শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়চর্চা ও নৈতিকতা বিকাশের লক্ষ্যে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হয়েছে ‘সততা স্টোর’। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের কর্মসূচির অংশ হিসেবে এসব স্টোর উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সখীপু‌রের কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এবং কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আবদুর রউফ, সাধারণ সম্পাদক মামুন হায়দার, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তুলা মিয়া, কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মনির্ভরশীলতা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হবে। ভবিষ্যতে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএনবাংলা/