সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পরীমনি থেকে মুক্তি চান আসিফ, প্রশ্ন জেমস-শাকিবের কাছেও

 

স্পষ্টভাষী মন্তব্য ও সরাসরি প্রকাশের জন্য আলাদা পরিচিতি গড়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। নিজের ভাবনা কখনো লুকান না এই শিল্পী, যার কারণে মাঝে মাঝে প্রশংসা পাওয়ার পাশাপাশি সমালোচনাও মুখোমুখি হতে হয় তাকে।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হন আসিফ। সেখানে উপস্থাপক দেশের কয়েকজন তারকার নাম উল্লেখ করে জানতে চান, সামনে থাকলে তাদের কী প্রশ্ন করতে চান আসিফ।

আসিফ সরাসরি পরীমনিকে নিয়ে তার প্রশ্ন প্রকাশ করেন। তিনি বলেন, “পরীমনিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালী। তাকে আমি প্রশ্ন করতে চাই, ‘তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটা আমাকে বলো।’”

তিনি আরও যোগ করেন, “পরীমনি সবসময় হাসিখুশি থাকে, সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়। এটা তার একটি দারুণ দিক।”

শাকিব খানকেও নিয়ে আসিফের প্রশ্ন রয়েছে। তিনি বলেন, “আপনি যখন ডায়ালগ দেন, তখন একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন হয়ে যায়, কিছুটা মেয়েলি শোনায়। যেখানে কিংবদন্তি কণ্ঠশিল্পীরা গান দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি কাজ করছেন, সেই টোন কি ঠিক চলছে? আপনি এটি কীভাবে উপভোগ করছেন?”

আসিফ মনে করিয়ে দেন, প্লেব্যাক শিল্পীদের জন্য নিজস্ব ব্যাকরণ রয়েছে এবং সেটার দিকে খেয়াল রাখা জরুরি।

এছাড়াও দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসকেও প্রশ্ন করতে চান আসিফ। তিনি বলেন, “আপনি এত বড় একজন শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন বা সামাজিক সংকটে আপনাকে সক্রিয়ভাবে দেখা যায় না। ফেসবুক আছে, নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কিছু বলেন না, এর কারণ কী আমি সেটা জানতে চাইব।”

এনএনবাংলা/