সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৬

 

মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি ইজিবাইক চাপা দিয়ে খাদে পড়ে গেছে। এই দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদর দপ্তর নিহতদের সংখ্যা নিশ্চিত করেছে। তবে, এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ঢাকার দিকে যাত্রা করছিল বাসটি। পথে ইজিবাইক চাপা পড়ার ফলে তা দুমড়ে-মুচড়ে যায় এবং বাস মহাসড়কের পাশে খাদে পড়ে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

এনএনবাংলা/