সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নাটোরের বাগাতিপাড়ার ফাগুয়ারদিয়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

 

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়া ইউনিয়নের ৮ও ৯ নং ওয়াড সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, আমার পিতা মরহুম ফজলুর রহমান পটল এই এলাকার মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। আপনারা আমার বাবাকে বারবার নির্বাচিত করেছেন। আমি তার সন্তান। আমি আপনাদের সন্তান। আপনাদের কাছে আমি ভোট চাইতে আসি নাই। যেহেতু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী এখন ভোট চাওয়া যাবে না তাই আমিও আপনাদের কাছে ভোট চাইবো না। আমি দোয়া চাইতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।

ফারজানা শারমিন পুতুল আরও বলেন, আমার পিতা মরহুম ফজলুর রহমান পটলের জন্য দোয়া করবেন। সেই সাথে দোয়া করবেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। তিনি সারাটা জীবন এই দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। নিজের ছোট সন্তানকে হারিয়েছেন। বড় সন্তান নির্যাতিত হয়ে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত জীবনযাপন করেছেন তার পরেও তিনি আপোস করেন নাই। আমরা সেই আপোসহীন নেত্রীর জন্য দোয়া করবো। যেহেতু আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেনো সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আপনাদের কথা বলতে পারি। আমাদের নেতা তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই নতুন বাংলাদেশ যেন বাস্তবায়ন করতে পারি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ সহ অনেকেই।

এনএনবাংলা/