সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

রংপুরে নির্বাচনী ইশারা ভাষার অভিধান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

oplus_8388608

রংপুর ব্যুরো:

রংপুর বধির সংঘের আয়োজনে ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস এর সহযোগীতায় নির্বাচনী ইশারা ভাষার অভিধান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিথি নিবন্ধনের মাধ্যমে অবহিতকরণ সভা শুরু হয়ে বধিরদের পরিচিতি পর্ব ও প্রাক মূল্যায়ন করান রংপুর বধির সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পরে স্বাগত বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস) এর মনিটরিং ম্যানেজার এন্ড ইভালুশন নাছিরুল ইসলাম, নির্বাচনী ইশারা ভাষার অভিধানের প্রেক্ষাপট তুলে ধরেন আইএফইএস সিনিয়র প্রোগ্রাম অফিসার শাওনী ইমাম ও কনসালটেন্ট আরিফুল ইসলাম, সভায় নির্বাচনী ইশারা ভাষার অভিধানের ভিডিও প্রদর্শণ করেন আইএফইএস এর এক্্িরকিউটিভ সদস্য একেএম মাসুদুর রশিদ ও কনসালটেন্ড আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বধির সংঘের সদস্য ইফতেখার রহমান।

মোড়ক উন্মোচনের মাধ্যমে শুরু হয়ে অবহিতকরণ সভার শেষ দিকের অংশ হিসেবে অংশগ্রহণকারী বধিরগণ তাদের দলীয় অনুশীলন ও তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন ও পরে অনুষ্ঠানের সভাপতি (রংপুর বধির সংঘের সভাপতি) রশিদুল সুলতান বাবলু তার বক্তব্যের মাধ্যমে অবহিতকরণ সভার কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন।##