সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

গণভোটেই আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে – উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

নড়াইল প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদুত সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘এই গণভোটটা হবে আনন্দের সাথে, উৎসাহের সাথে। কারন, এই গণভোটেই আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে, আমি কেমন বাংলাদেশ চাই।’ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৪ টায় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

নড়াইল জেলা প্রশাসক ড. মো. আবদুল ছালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ পরিচালক জুলিয়া সুকায়না, জেলা নির্বাচন অফিসার আব্দুল ছালেক, সদর উপজেলা নির্বাহী অফিসার টিএম রাহসিন কবীরসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম ও পুরোহিতসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।