সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

নড়াইলে দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলায় নড়াগাতী থানা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাকিবুল ইসলাম মিশানকে (৩৪) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে তাঁকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে কালিয়া সেনা ক্যাম্পের সদস্যরা। আটককৃত মিশান নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামের মো. হাসান মীরের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামের রাকিবুল ইসলাম মিশান নামে এক যুবকের বাড়িতে অবৈধ অস্ত্র আছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালায় সেনাবাহিনী কালিয়া ক্যাম্পের সদস্যরা। পরে ওই যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে ওয়ানশুটারের ২টি গুলি, ২টি হাসুয়া, ১টি গাছিদা, ১টি চাইনিজ কুড়াল, ১০টি চাপাতি, ৪টি বড় ছোরা, ২টি রাম দা, ৩টি চাকু, ৫টি ফলা, ৪টি টেঁটা, ৪টি ঢাল এবং ১টি এক্সপেন্ডেবল মেটাল স্টিফ উদ্ধার করা হয়।  এসময় রাকিবুল ইসলাম মিশানকে গ্রেফতার করে সেনা সদস্যরা। পরে নড়াগাতী থানায় উদ্ধারকৃত অস্ত্রসহ তাঁকে হস্থান্তর করা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করে থানায় হস্তান্ত করেছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।