সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আমরা থাকব না, গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে: উপদেষ্টা আদিলুর

 

স্থানীয় সরকার, শিল্প ও গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আমরা থাকব না, কিন্তু বাংলাদেশ শতসহস্র বছর টিকে থাকবে। আগামী গণভোট সেই শত বছরের দিকনির্দেশনা নির্ধারণ করবে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, “চব্বিশে জুলাই অভ্যুত্থানে ১৪০০ তরুণের আত্মত্যাগের মাধ্যমে আমাদের দেশ আবার স্বাধীনতা পেয়েছিল। সেই July-এর চিন্তাধারা ও আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য সব রাজনৈতিক দল একত্রিত হয়ে একটি সনদ গঠন করেছে। এই সনদের প্রতি জনগণের সম্মতি জানাতে গণভোট আয়োজন করা হয়েছে। ১৫ বছর ধরে দেশে মানুষের স্বাধীনভাবে ভাবা, কথা বলা ও ভোট দেওয়ার সুযোগ ছিল না। তাই এই গণভোট দেশের মানুষের মতামত প্রকাশের সুযোগ।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে দুটি ভোট হচ্ছে। একটি হলো সাধারণ নির্বাচনে প্রার্থী নির্বাচন, আরেকটি হলো গণভোট, যা আমাদের দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করবে। গণভোটের মাধ্যমে আমরা ঠিক করব, আমরা কেমন বাংলাদেশ চাই।”

আদিলুর রহমান খান গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জন্য জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “July শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, নতুন বাংলাদেশ গড়ে তোলা এবং ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সেজন্যই এই গণভোট। আয়নাঘর যেন আর তৈরি না হয়, লুটপাট ও বিদেশে টাকা পাচার বন্ধ হয়—সেই লক্ষ্য নিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি গণমানুষকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে রায় প্রকাশ করতে হবে। কেউ যেন বিভ্রান্ত না হয়, দেশের মানুষ কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না।”

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ, মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বশিরুল ইসলাম।

এনএনবাংলা/পিএইচ