সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান

 

দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ সিলেট সফরে যাচ্ছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে তিনি বিমানে করে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিনি সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। জনসভায় অংশ নেওয়ার আগে তিনি পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন জেলায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। দুপুর ১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে, দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে, বিকাল ৫টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্ক সংলগ্ন স্থানে আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এরপর রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার/রূপগঞ্জ গাউসিয়া এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। রাত ১০টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এই সফরের মধ্য দিয়ে ঐতিহ্য অনুযায়ী সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি।

তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নগরীর অলিগলি ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়েছে, বিরাজ করছে আনন্দ ও উদ্দীপনার আমেজ।

এনএনবাংলা/পিএইচ