সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ বিষয়ে জানানো হয়। শফিকুল আলম বলেন, “এবার ভোট গণনায় কিছুটা বিলম্ব হতে পারে। ভোট গণনায় দেরি হলে অনেক সময় গুজব ছড়াতে পারে, তাই আজ এই বিষয়ে সকলকে অবহিত করা হলো। এইবার শুধু জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, সঙ্গে একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। তাই দুই ধরনের ভোটের গণনা একসঙ্গে হবে। এছাড়া পোস্টাল ব্যালটও গণনায় যুক্ত থাকায় কিছু ক্ষেত্রে সময় লাগতে পারে।”

প্রেস সচিব আরও জানান, “এ বছর ভোট প্রক্রিয়ায় অনেক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চাই সব কিছু সঠিকভাবে সম্পন্ন হোক, এজন্য কিছু বিলম্ব হতে পারে।”

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের সব ৩০০ আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু হবে।

নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে তিনি বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসনের সঙ্গে সংশ্লিষ্ট জটিলতা সমাধান হয়েছে। তাই এইবার ৩০০ আসনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এনএনবাংলা/পিএইচ