সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: যুব ও ক্রীড়া উপদেষ্টা

 

টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কঠিন সিদ্ধান্তে পৌঁছেছে বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট দল—এ কথা স্পষ্টভাবে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বাংলাদেশের সামনে তখন কার্যত দুটি পথই খোলা ছিল—হয় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে হবে, নয়তো এবারের আসরেই অংশ নেওয়া হবে না। এমন পরিস্থিতিতে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলংকায় বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা হলেও শেষ পর্যন্ত ভারতেই খেলার সিদ্ধান্তের কথা জানায় আইসিসি। গতকাল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় আইসিসির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিদের পাশাপাশি আইসিসির শীর্ষ কর্মকর্তারাও অংশ নেন।

সেই সভা শেষে বাংলাদেশকে একদিন সময় দেওয়া হয়—বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে না চাইলে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে।

এই প্রেক্ষাপটে আজ বিকেলে ক্রিকেটারদের নিয়ে জরুরি বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে সিদ্ধান্ত আসে—বাংলাদেশ দল ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না। এ সিদ্ধান্তে ক্রিকেটাররাও একমত বলে জানা গেছে।

বাংলাদেশের পক্ষ থেকে এখনো আশা করা হচ্ছে, আইসিসি পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রীলংকায় খেলার সুযোগ দেবে। বিষয়টি নিয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেট অঙ্গন।

এনএনবাংলা/