সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

নির্বাচন ঘিরে জয়পুরহাটে সীমান্ত ও সড়কে বিজিবির কড়া নজরদারি

জয়পুরহাট প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটে সীমান্ত ও সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।

মঙ্গলবার (২৭জানুয়ারী) বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি–হিলি সড়কের নাকুরগাছি এলাকায় বিজিবি আয়োজিত এক প্রেস কনফারেন্সে জয়পুরহাট ব্যাটালিয়ন—২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুসরণ করে বিজিবি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করবে।

বিজিবি জানায়, জয়পুরহাট জেলার দুইটি সংসদীয় আসনে ২৪টি প্লাটুনে প্রায় পাঁচ শতাধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। ইতোমধ্যে সীমান্ত এলাকায় ডগ স্কোয়াডের মাধ্যমে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রেস কনফারেন্সে ২০ বিজিবির সহকারী পরিচালক ইমরান হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।