সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে প্রশিক্ষণাথী’ কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের দিন ব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট আগারগাঁও ঢাকা ও কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসের আয়োজনে  এ উপজেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে আগামী সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করা প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আসাদুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দিলারা আক্তারের সভাপতিতে এতে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার রবিউল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব আনোয়ার হোসেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম। সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা নির্বাচন অফিসার তায়েফুল ইসলাম।

প্রশিক্ষনে ৫৫ জন প্রিজাডিং অফিসার, ২৯৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫৯০ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন। জেলা পর্যায়ের ২৭জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান কর হয়।