সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পল্লবীতে মুদি দোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

 

রাজধানীতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে পল্লবী ও খিলক্ষেত এলাকায় এই ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পল্লবী থানার মিরপুর-১২ এলাকায় ঘটেছে প্রথম ঘটনা। মুদি দোকানি মোহাম্মাদ হোসেন দীপু (৪৫) ধূমপানের জন্য বাসার বাইরে বের হওয়ার সময় মোটরসাইকেলে এসে তিন ছিনতাইকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে দীপু বাম পায়ের পাশ দিয়ে আঘাতপ্রাপ্ত হন। ছিনতাইকারীরা তার পকেট থেকে ১৭ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢামেক হাসপাতালে আনা হয়, বলে জানান দীপুর শ্যালক।

অন্যদিকে, খিলক্ষেত বাসস্ট্যান্ডের রেললাইনের পাশে নির্মাণ শ্রমিক মো. লিটন (২৮) তিন ছিনতাইকারীর হাতে বাম কাঁধে ছুরিকাঘাত পান। তারা লিটনের কাছ থেকে ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। লিটনের সহকর্মীরা জানান, তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণকাজ শেষে ফেরার পথে ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানিয়েছেন, আহত দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনাগুলো সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করা হয়েছে।

এনএনবাংলা/পিএইচ