সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ধানের শীষ বিজয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের দিন

 

বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষণা দেন, “১২ তারিখ ধানের শীষ বিজয়ী হলে, ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের দিন। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে।”

এর আগে দুপুরে তিনি হযরত শাহমখদুম (র.) মাজার জিয়ারত করেন এবং পরে জনসভা মঞ্চে উপস্থিত হয়ে ভাষণ দেন।

তারেক রহমান বলেন, “গত কয়েক বছর আমরা নিশি-রাতের ভোট এবং ইমি-ডামি দেখেছি। এখন আরও একটি মহল ষড়যন্ত্র করছে। জনগণকে ১২ তারিখ সজাগ থাকতে হবে। যদি দেশে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে, আইন অনুযায়ী বিচার হবে। জনগণ সজাগ থাকলে ১৩ তারিখ হবে জনগণের দিন। সেই দিন থেকে শুরু হবে মানুষের জন্য কাজ।”

তিনি আরও বলেন, “রাজশাহীতে আইটি পার্ক আছে, কিন্তু কোনো কাজ হয় না। পদ্মা নদীর পানি নেই। বিএনপি বিজয়ী হলে খাল খনন, পদ্মা নদী খনন ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এতে দেশের উৎপাদন বাড়বে এবং কৃষকের ভাগ্যের উন্নতি হবে।”

জনসভায় তিনি বলেন, “এ এলাকায় অনেক আম বাগান আছে, কিন্তু হিমাগার নেই। আমরা হিমাগার নির্মাণ করতে চাই। আইটি পার্ক সচল করে কর্মসংস্থান সৃষ্টি করব। ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে সবাইকে দক্ষ করে তুলব, যাতে তারা বিদেশে গিয়ে কর্মসংস্থান অর্জন করতে পারে।”

তারেক রহমান আরও জানান, “দলমত নির্বিশেষে প্রতিটি মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এতে প্রতিটি পরিবার কিছু সহযোগিতা পাবে।”

বিদেশে চিকিৎসার জন্য অর্থ ব্যয় কমানোর কথা উল্লেখ করে তিনি বলেন, “বিশেষায়িত হাসপাতাল তৈরি করতে চাই, যাতে দেশের মানুষ উন্নত চিকিৎসা দেশেই পায়।”

তিনি দলের প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “১২ তারিখ পর্যন্ত আপনারা তাদের পর্যবেক্ষণ করবেন। ১৩ তারিখ থেকে তারা আপনারা দেখবেন এবং কাজ করবেন।”

এনএনবাংলা/পিএইচ