সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

৮ ফেব্রুয়ারি পর প্রার্থিতা ফেরত পেলেও প্রবাসীদের ভোট মিলবে না, জানালো ইসি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে প্রার্থী অন্তর্ভুক্তির শেষ সময়সীমা ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর পর যেকোনো প্রার্থির প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল হলেও তিনি প্রবাসীদের ভোট পেতে পারবেন না।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদালত যদি ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল করে, তাহলে তিনি পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত হবেন। কিন্তু তার পরপর যদি প্রার্থিতা পরিবর্তন হয়, তাহলে প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ আর থাকবে না। এর পেছনে সময়জনিত কারণ রয়েছে; ব্যালট ছাপিয়ে পাঠানো এবং রিটার্নিং কর্মকর্তার হাতে ফেরত পৌঁছানো প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত সময় থাকবে না।

ওসিভি ও আইসিপিভি প্রকল্প পরিচালক ড. সালীম আহমদ খান জানান, আজ সকাল ১০.৩০টা পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ৯ হাজার ৬০১ জন ব্যালট গ্রহণ করেছেন, ৮ লাখ ৮৫ হাজার ৫৮৮ জন ভোট দিয়েছেন, এবং ৩ লাখ ৯৮ হাজার ১৭৮ জন ভোট পোস্ট অফিসে জমা দিয়েছেন। এছাড়া ৫৫ হাজার ৩৮১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

নির্বাচনী প্রচারের ব্যানার সম্পর্কেও ইসি সচিব জানান, ১০ ফুট বাই ৪ ফুট মাপের ব্যানার অনুমোদিত। তবে রঙিন ব্যানার করার কথা নয়। ডিজিটাল ডিসপ্লেতে রঙিন ব্যানার আসা যেতে পারে, কিন্তু কেউ রঙিন বা পিভিসি ব্যানার ব্যবহার করলে তা নির্বাচনী আচরণবিধির ব্যতিক্রম হিসেবে ধরা হবে এবং রিটার্নিং কর্মকর্তারা ব্যবস্থা নেবেন।

এনএনবাংলা/