সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উদ্দেশ্যে আয়োজিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, “সংস্কার কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচনী প্রক্রিয়ায় যে কোনো ধরনের অনিয়ম কঠোরভাবে তদারকি করা হবে।

তিনি আরও বলেন, “অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে কমিশন দৃঢ়ভাবে বদ্ধপরিকর।”

নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে সিইসি জানান, “সরকার, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আগামীকালের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রতিবেদনের মাধ্যমে ভোটের প্রকৃত চিত্র সবার সামনে উঠে আসবে।”

এনএনবাংলা/পিএইচ