সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘টাকার ব্যাগ’সহ বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

 

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে, জব্দ টাকার পরিমাণ ৪০ থেকে ৫০ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। তিনি জানান, উদ্ধার হওয়া অর্থ মেশিনে গণনা করা হবে।

পুলিশ সুপার বলেন, জেলা আমির বর্তমানে বিমানবন্দরে পুলিশ হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার কাছে আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ টাকা রয়েছে। অল্প সময়ের মধ্যেই গণমাধ্যম কর্মীদের সামনে টাকার পরিমাণ গণনা করা হবে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আগের দিন বিপুল পরিমাণ টাকাসহ জেলা জামায়াতের শীর্ষ নেতার আটক হওয়ার ঘটনায় জনমনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এনএনবাংলা/