সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া গণঅধিকারের জসিমের ভোট বর্জন

 

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী ও বিএনপি-সমর্থিত নেতা জসিম উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিকাল সাড়ে চারটার দিকে তিনি এ ঘোষণা দেন।

এই আসনে তিনি আলোচিত প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট গ্রহণ শেষ হওয়ার পর ফেসবুক লাইভে এসে জসিম উদ্দিন অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাকে কোনো সহযোগিতা করেনি এবং নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। তিনি দাবি করেন, কালো টাকা বিতরণ, ব্যালট বাক্স ছিনতাই, এজেন্টদের বের করে দেওয়া ও তার কর্মী-সমর্থকদের মারধরের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সুবিল, বড়শালঘর, ইউসুফপুর রসুলপুর ও মাসিকারা ইউনিয়নে অনিয়ম হয়েছে। ভোট কারচুপি হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।”

জসিম উদ্দিন আরও অভিযোগ করেন, তার নেতাকর্মীদের রক্তাক্ত ও আহত করা হয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে। তার ভাষ্য, “সারাদিন তারা ভোট কিনেছে। এখন তারা নিজেরা নিজেরা ভোট কাটছে। দেবিদ্বারের জনগণের কথা চিন্তা করে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলাম।”

তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে বলেন, বারবার যোগাযোগ করেও কোনো সহযোগিতা পাননি।

অন্যদিকে স্থানীয়দের দাবি, দিনভর দেবিদ্বার আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সাধারণ ভোটাররা স্বস্তি প্রকাশ করেছেন।

এদিকে জসিম উদ্দিনের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক নেটিজেন মন্তব্য করেছেন, নিশ্চিত পরাজয় আঁচ করেই ভোট গ্রহণ শেষে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

এনএনবাংলা/