সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তিন আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চাইল জামায়াত

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ‘ভোটগ্রহণে বিশৃঙ্খলা’র অভিযোগ তুলে সেসব কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনে এ আবেদন করা হয়।

আসনগুলো হলো—কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে জোটের একটি প্রতিনিধিদল এ দাবি জানায়।

জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হয়নি এবং বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ কারণে তারা পুনরায় ভোটগ্রহণ বা ভোট স্থগিতের দাবি জানিয়েছেন।

এর আগে ভোট প্রদান শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছিলেন, ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে। দেড় যুগ পর মানুষ ভোট দেয়ার সুযোগ পেয়েছেন, আমিও ভোট দিতে পারিনি। আজ ভোট দিতে পেরেছি। যুবসমাজ ভোটের জন্য বহু অপেক্ষায় ছিল। এই ভোটের মাধ্যমে এ দেশে সন্ত্রাস মুক্ত ও দখলমুক্ত হোক।

তিনি বলেন, এমন সরকার গঠিত হোক যে সরকার ব্যক্তি পরিবার দলের হবে না, যে সরকার হবে জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।

নির্বাচনে ছোটখাটো কোন বিষয় হলে ইগনোর করব, বড় কোনো বিষয় হলে ছাড় দেব না। আমাদের যা করার তাই করব। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক আমরা কোনোভাবে চাই না। সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটাই হবে, ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে আমরাও মানবো অন্যদেরকেও মানতে হবে।

এনএনবাংলা/