সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সেনাবাহিনীর শীর্ষ কয়েকটি পদে রদবদল

 

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানে কয়েবটি পদে রদবদল হয়েছে। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে, যা প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

নতুন নিয়োগ অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি আর্টিলারি ডকুমেন্টেশন কোর (আর্টডক) এর জিওসি ছিলেন।

এদিকে, লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিস থেকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসের দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

সেনা বদলীর তালিকায় আরও রয়েছে—

  • মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম: ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টার-এ বদলি।
  • মেজর জেনারেল ফেরদৌস হাসান: ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট থেকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি।
  • ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান: দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি।

এই রদবদল সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ও অপারেশনাল ক্ষমতা শক্তিশালী করার প্রক্রিয়ার অংশ হিসেবে ধরা হচ্ছে।

এনএনবাংলা/