সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জাহানারার অভিযোগে মঞ্জুরুলকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করল বিসিবি

 

জাতীয় দলের পেসার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় বড় শাস্তির মুখে পড়লেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম। তাকে দেশের সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার বিসিবির ভার্চুয়াল বোর্ড সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তদন্তে প্রমাণিত দুই অভিযোগ

ঘটনার সূত্রপাত জাতীয় নারী দলের দায়িত্ব পালনকালে মঞ্জুরুল ইসলামের আচরণ নিয়ে। সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম অভিযোগ করেন, নির্বাচক থাকাকালে মঞ্জুরুল তাকে যৌন হয়রানি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিসিবি একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

দীর্ঘ পর্যবেক্ষণ ও তদন্ত শেষে জাহানারার আনা চারটি অভিযোগের মধ্যে দুটির সত্যতা প্রমাণিত হয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই বোর্ড সভায় তাকে বাংলাদেশের ক্রিকেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

দেশে ক্রিকেটে আর কোনো ভূমিকা নয়

বর্তমানে মঞ্জুরুল ইসলাম চীনের নারী ক্রিকেট দলের সঙ্গে যুক্ত থাকলেও, দেশে ফেরার পর বা দেশের কোনো পর্যায়ের ঘরোয়া ক্রিকেটে তিনি আর কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।

সূত্র জানায়, ভুক্তভোগী জাহানারা আলম যদি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে ফৌজদারি বা আইনি ব্যবস্থা নিতে চান, তবে বিসিবি তাকে সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা দেবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রিকেটের পরিবেশ স্বচ্ছ রাখতেই বোর্ড ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করেছে বলে জানা গেছে।

এনএনবাংলা/