সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাজধানীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে কিশোর আটক

ফাইল ছবি

রাজধানীতে বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে। রাজধানীর ভাটারায় শেওড়া রেলগেইট এলাকায় শনিবার দিবাগত রাতে ধর্ষণের এই ঘটনা ঘটে।

ভাটারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পারভেজ জানান, প্রতিবন্ধী কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, এ ঘটনার সাথে একজন নাকি দু’জন জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগী কিশোরী বাক প্রতিবন্ধী হওয়ায় কথা বলতে পারে না। তাই এ মুহুর্তে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ওসিসি সূত্র জানায়, ফরেনসিক করানোর পরই নিশ্চিত হওয়া যাবে একজন না কয়েকজন ছিল।

—ইউএনবি