সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

টেক্সাসের পানশালায় বন্দুকধারীর হামলা, নিহত ৩ আহত ১৪

 

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিন শহরে একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে অস্টিনের সিক্সথ স্ট্রিটের বিনোদন এলাকায় অবস্থিত বাফোর্ডস পানশালায় এ হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স অস্টিন পুলিশের বরাতে জানায়, ঘটনাস্থলেই পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়।

অস্টিন পুলিশের প্রধান লিসা ডেভিস সংবাদ সম্মেলনে বলেন, ‘শুরুতেই বলতে চাই আমরা কতটা ভাগ্যবান ছিলাম। ওই এলাকায় সাপ্তাহিক ছুটির দিনে পুলিশ ও চিকিৎসাকর্মীরা নিয়মিত টহল দেন। ফলে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়েছে।’

অস্টিন-ট্রাভিস কাউন্টির জরুরি চিকিৎসা সেবার প্রধান রবার্ট লুক্রিটজ জানান, মাত্র ৫৭ সেকেন্ডের মধ্যে প্যারামেডিক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়, যার মধ্যে হামলাকারীও রয়েছে।

আহত ১৪ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে এখন পর্যন্ত হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

এদিকে দ্রুত সাড়া দেওয়ার জন্য পুলিশ ও উদ্ধারকর্মীদের প্রশংসা করেছেন অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন।

এনএনবাংলা/