সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

তেরোখাদায় বোমা বিস্ফোরণে যুবক গুরুতর আহত মামুনকে ঢাকায় প্রেরণ

 

খুলনার তেরোখাদা উপজেলার মধুপুর গ্রামে বোমা নিক্ষেপ করতে গিয়ে বিস্ফোরণে মামুন মোল্লা  নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি মধুপুরের খালের মাথা এলাকার সরবেত মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মধুপুর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন মামুন মোল্লা।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।   তার অবস্থা গুরুতর থাকা প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ শহিদুল্লাহ জানিয়েছে, বোমা নিক্ষেপ করতে গিয়ে বিস্ফোরণে মামুন মোল্লা  নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।