সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ওসির সামনে ৫ লাখ টাকা চাঁদা দাবি নাটোরে সেই যুবদল নেতা জেলে

 

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে ওসি ও সরকারি কর্মকর্তাদের সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবি করা সেই যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে তাকে শনিবার ২৮ ফেব্রুয়ারি  দুপুরে নাজিরপুর বাজার থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

রাজা স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের আস্থাভাজন হিসেবেই এলাকায় বেশি পরিচিত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসনের সভা কক্ষে হাটবাজার ইজারা সংক্রান্ত আলোচনা সভা শেষে হাট ইজারাদার ওবায়দুল ইসলাম তপুকে পাঁচ লাখ টাকা চাঁদার দাবি করাকে কেন্দ্র করে করা একটি এজাহারের সূত্র ধরে রাকিবুর রহমান রাজাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, গুরুদাসপুর থানায় দায়ের করা ওবায়দুল ইসলাম তপুর অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে রাজাকে নাজিরপুর বাজার থেকে গ্রেফতার  করে নাটোর  আদালতে প্রেরণ করা  হয়েছে।

নাটোর কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, চাঁদাবাজী সংক্রান্ত একটি মামলায় রাকিবুর রহমানকে রোববার দুপুরের দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট  তৌহিদুর রহমান এর আদালতে হাজির করে জামিন চাওয়া হয়। পরে আদালত তার জামিনামঞ্জর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।