মধ্যপ্রাচ্যের চলমান উদ্ভূত পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে টেলিফোন করে প্রবাসীদের নিরাপত্তা বিষয়ে আশ্বাস দিয়েছেন।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে আমাকে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করেছেন। তাদের সঙ্গে আমার প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে পূর্ণ আশ্বাস দিয়েছেন।’
তিনি আরও জানান, সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার এবং প্রয়োজনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক এই যোগাযোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে কাতার, কুয়েত ও বাহরাইন-এ বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন।
সরকার জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে সতর্ক ও সক্রিয় থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ